নোয়াখালীর সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে তাহমিনা হোসাইন (১৭) অপহরণের ১ মাস পরও উদ্ধার করতে পারেনি পুলিশ।
কৃষ্ণরামপুর গ্রামে গত ১ মাস আগে তাহমিনা হোসাইন বিকাল ৩টায় বাড়ি থেকে বের হয়ে শহরে কেনাকাটা করতে রওয়ানা দেয় তাহমিনা। রাস্তার উপর এলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বখাটে শাহেদ সহ ৪/৫ জন সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি রেখে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
শাহেদ বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গাবুয়া গ্রামের শেখ নুর আহাম্মেদের ছেলে।
এ ব্যাপারে প্রবাসী দেলোয়ার হোসেনের ভাই বাদশাহ আলম বাদী হয়ে অপহরণকারী মোঃ শাহেদ তার ভাড়াটিয়া সন্ত্রাসী বোরহান উদ্দিন সবুজ সহ ৪ জনকে আসামী করে সুধারাম মডেল থানায় মামলা করেছে।
এলাকাবাসী জানান, প্রবাসী দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে ইতালি কর্মরত। গত ফেব্রুয়ারীতে দেলোয়ার হোসেনের স্ত্রী শাহীনা হোসাইন ও কিশোরী মেয়ে তাহমিনা হোসাইন বাড়িতে আসে।
ওই বখাটে যুবক মোঃ শাহেদ ভিকটিমের বাড়ির পাশে আত্মীয়ের বসতঘরে আসা যাওয়া করে। এক পর্যায়ে মোঃ শাহেদ ভিকটিমকে উত্যক্ত করে বিয়ের প্রস্তাব দেয়।
ভিকটিম বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে তার মা ও চাচা মামলার বাদী বাদশাহ আলমকে জানায়। এই সংবাদ বখাটে যুবকের কাছে জানাজানি হয়ে যায়। ঘটনার দিন বিকালে ভিকটিম বাসা থেকে বের হয়ে শহরে কেনা কাটা করতে বাড়ির দরজায় রিকক্সার জন্য অপেক্ষা করে।
পূর্ব থেকে ওঁৎ পেতে থেকে বখাটে শাহেদ ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্রমুখে জিম্মি রেখে ভিকটিমকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভিকটিমের সদিচ্ছা না থাকলেও বখাটে যুবক বিয়ের প্রলোভনে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
এমকে





