টাঙ্গাইলে একটি প্রাইভেটকার ও ২৭৫ বোতল ফেনসিডিলসহ নাদিম (৪০) নামে একজনকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণবন্ধু বিশ্বাস জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী প্রেস ও হানিফ ফ্লাইওভারের জরুরি কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান আসাদ এন্টারপ্রাইজ লেখা একটি টয়োটা করলা লাল রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে বস্তাবন্দী ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গাড়ির চালক নাদিমকে আটক করা হয়।

নাদিম কুমিল্লার দাউদকান্দি থানার মৃত ইউসুফ আলীর ছেলে। সে দির্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে09ও জানান তিনি।

কেএইচ