নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী আব্দুস সালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৬৭৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৪৮২৮ ভোট। এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকাব আলী দেওয়ান জানান, কসবা ইউনিয়নে মোট ১২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এই ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৭৬০ জন। এর মধ্যে ১০ হাজার ৩৩৩ পুরুষ এবং ১০ হাজার ৪২৭ জন নারী।
১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





