রাজধানীতে ঈদ ও পুজা উপলক্ষে কঠোর নিরাপত্তা নিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রো পলিটন কমিশন বেনজীর আহমেদ।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীতে ঈদ উপলক্ষে ২০টি অস্থায়ী ও ১টি স্থায়ী হাট বসবে এবং ২১৯টি পুজা মণ্ডপ হবে। এ সময় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ পুজা মন্ডপ পরিদর্শণ করবে বলে জানা যায়।
ঈদ ও পুজা উপলক্ষে ঢাকায় অনেক ট্রাক আসলে যাতে কোন ধরনের জানযট না হয় তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি।
তাছাড়া ঈদ ও পুজা উপলক্ষে রাজধানীতে বড় বড় শপিং মল, ব্যাংক, বুথ ও বাসা বাড়ীর নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানা যায়।
ঢাকা,জেইউ,২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





