দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া পাথর খনিতে ভারী যন্ত্রপাতির অভাবে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর থেকে পাথর উৎপাদন পুরোপুরি বন্ধ থাকার পর মার্চের প্রথম দিকেই পুনরায় পাথর উৎপাদন হতে যাচ্ছে।
উৎপাদন কাজে ব্যবহৃত প্রায় ৯৫ কোটি টাকার ভারী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ (মাইনিং ইক্যুইবমেন্ট) নিয়ে চীন ও রাশিয়া থেকে দুটি জাহাজ দেশের পথে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।
পাথর উৎপাদন কাজে ব্যবহৃত মেইন ইক্যুইবমেন্ট নিয়ে চীনা জাহাজটি ২৯ ফেব্রুয়ারী চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌছার কথা। যন্ত্রপাতি এলে তা খনি ভূ-গর্ভে বসিয়ে মার্চের দ্বিতীয়ার্ধে পুনরায় পাথর উৎপাদন শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আমিনুজ্জামান জানান, মার্চের প্রথম সপ্তাহে বিদেশ থেকে যন্ত্রপাতি খনিতে আসার কথা। যন্ত্রপাতি এলে পাথর উৎপাদন শুরু হবে। তিনি আরো জানান, রাশিয়া ও চীন থেকে প্রায় ৯৫ কোটি টাকার ৩৪টি প্রোফর্মায় অন্তর্ভূক্ত শতাধিক আইটেমের মাইনিং ইক্যুইবমেন্ট আমদানী করা হচ্ছে।
ওএফ





