শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই মার্কেটের বরিশাল প্লাজা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এন





