মেহেরপুরের গাংনী উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম সংগীয়ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা দু’টি উদ্ধার করেন।
এসআই একরাম জানান, গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকার মিরাজ হার্ডওয়্যারের সামনে থেকে কালোটেপ মোড়ানো দু’টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা বোমা দু’টি রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বোমা দু’টি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য গাংনী থানায় এনে বালি ও পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই