যশোরে হত্যা মামলা ও বিভিন্ন অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টা থেকে বুধবার ভোর পর্যন্ত যশোর শহর ও শহরতলীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোর শহরতলীর রাজারহাট এলাকার নুর ইসলাম ওরফে দুলালের ছেলে সুমন (২০), শহরের শংকরপুর এলাকার আজবর রহমানের স্ত্রী রেখা (২৬), বকচর হুশতলা এলাকার কেরামত (২৩), পালবাড়ী এলাকার মির্জা তৌহিদুল হুদা (৪০), তার ভাই মির্জা সানিমুল হুদা (৪৫), সদরের রুপদিয়া এলাকার শামছুর রহমানের ছেলে তারেক গাজী (৩২), ছোট গোপালপুরের জাহাঙ্গীর (৪০), বোলতলার আজিজর (৩৪), মাইকপট্টির রবিউল (৩২), বারান্দীপাড়ার বাদশা (৩৪) ও আরএন রোডের জাফর (৩২)।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার দাস এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের মধ্যে সুমন যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হত্যা মামলার আসামি। এছাড়া অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।

ইআর