রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে আজ (১১ জুলাই) রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন। ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুইজন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তারা করোনা নেগেটিভ ছিলেন।
মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ৯ জন, নাটোরের ৬ জন, নওগাঁর ২ জন, পাবনার ১ জন এবং কুষ্টিয়ার ১ জন রোগী ছিলেন।
হাসপাতালটিতে এ মাসের ১১ দিনে ১৯০ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। রোববার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫১৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।
এমবি





