শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় সাড়ে সাত কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃতের নাম আল-আমিন। শুক্রবার ভোর ৬টার দিকেএ ঘটনা ঘটে। আটক আল-আমিন মালয়েশিয়া থেকে এসেছেন।উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি ৬৫ লাখ টাকা বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, শুক্রবার ভোরে কাস্টমস হলের সামনে আল-আমিন নামে এক যাত্রীকে আটক করা হয়। পরে তার ল্যাগেজ ও শরীর তল্লাশি করে ৭ কেজি ৩শ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া থেকে এ চালানটি আসতে পারে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





