মুন্সীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, ওই ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকায় বাসিন্দা।

আজ বুধবার সকালে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মোহিতুল ইসলাম দাবি করেন, রাতে মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় তাদের টহল দলের সঙ্গে একদল মাদক কারবারীর ১৫ মিনিট স্থায়ী বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে মাদককারবারীরা পিছু হটে গেলে ঘটনাস্থলে আব্দুল মালেকের মৃতদেহ পরে থাকতে দেখেন তাঁরা।

র‌্যাবের দাবি, এ সময় তাদের দুইজন সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদ ও নায়েক লোকমান আহত হন। র‍্যাব কমান্ডার আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আব্দুল মালেকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে দাবি করে র‍্যাব জানায়, মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেড