কক্সবাজারের মহেশখালী থেকে হোসনে আরা বেগম রেশমি (৩০) নামের এক নারী মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়া থেকে তাকে আটক করা হয়। সে খোন্দকার পাড়ার আলী আকবরের স্ত্রী।
মহেশখালী থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, দীর্ঘদিন ধরে মহেশখালীর তাজিয়ারকাটা পয়েন্ট দিয়ে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিল রেশমি। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় লোকজন আটকে রেখে মুক্তিপণ আদায়ের বেশকিছু অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রেশমির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
কেএইচ





