সেচ্ছাসেবী সংগঠন ক্যাপ নওগাঁ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দিনভর ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করেছে।

আজ মঙ্গলবার জেলার ধামুইরহাট উপজেলার আট টি গ্রামে এই ত্রাণ বিতরণ করে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্যাপ -এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মুছা করিম রিপন, ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মুসা, ঢাকা কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান, কুষ্টিয়া কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহদী, সালমান শাহাদাত, শামীম হুসাইন ও মেহেদী হাসান।

ক্যাপের সদস্যরা চুয়াডাঙ্গা রাজবাড়ী, ফরিদপুর এলাকা বাসীর সহায়তায় ত্রাণ সংগ্রহ করে। বৃষ্টি উপেক্ষা করে ভিজে ভিজে ক্যাপের ভলেন্টিয়াররা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেন।

ত্রাণের প্রতিটি পেকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবন ও খাবার স্যালাইন দেওয়া হয়।

এমবি/ইমরান