ভোলার মেঘনা নদী থেকে ৩০ মণ জাটকাসহ ৪জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার রাতে ভোলা সদরের ভেদুরিয়া এলাকার শ্রীপুরের মেঘনা নদী থেকে মাছ, ট্রলারসহ তাদেরকে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকা ইলিশ নিয়ে একটি ট্রলার ভর্তি করে ৪ জেলে বরিশালের উদ্দেশে রওনা হন।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্টাল কমান্ডার মো. আব্দুল রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ট্রলারভর্তি মাছসহ ৪ জেলকে আটক করা হয়।
আটক জেলেদের গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪জনের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জেড





