হবিগঞ্জের মাধবপুরে এক যুবকতিন বখাটের বলাৎকারের শিকার হয়েছেন । বখাটেরা তার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়।

পুলিশ ঘটনার ৯ দিন পর ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা করিয়েছে বুধবার ।২২ ধারায় ভিকটিম হবিগঞ্জ ৬ নম্বর আমলী আদালতের বিচারকের কাছে জবানবন্দী দিয়েছেন।

জানাযায়, ৮ নভেম্বর উপজেলার রাজনগর গ্রামের জারু মিয়ার ছেলে এনামুলকে (১৮) একই গ্রামের সেন্টু মিয়া, হারুন মিয়া ও মুখলেছ মিয়া একটি বেগুন ক্ষেতে নিয়ে এনামুলের হাত পা বেঁধে ফেলে। পরে পালাক্রমে এনামুলের ওপর পাশবিক নির্যাতন চালায় । বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

বখাটেরা ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দিলে তা জানাজানি।ভিকটিম প্রথমে লোক-লজ্জায় ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বখাটেদের ধারণকৃত ভিডিও ক্লিপিং এলাকায় লোকজনের কাছে ছড়িয়ে পড়ায় তার বাবা জারু মিয়া থানায় একটি মামলা করে।

মামলায় সেন্টু, হারুন ও মুখলেছকে আসামি করা হয়। মামলার পর তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বড়জালা বাজারে অভিযান চালিয়ে মুখলেছকে গ্রেফতার করে। মুখলেছকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নাজিব