ক্রয় ফায়ার, ধর্ষণ-অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন মামলার ভয় দেখিয়ে অসৎ উদ্দেশ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন কানাডিয়ান নাগরিকের নিকট থেকে জোরপূর্বক বিবাহ রেজিস্ট্রি ভলিয়ম বইয়ে স্বাক্ষর নেয়ার অভিযোগে দিনাজপুরের খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আদালত ওসির বিরুদ্ধে মামলা আমলে নিতে সরকারের নিকট পূর্ব অনুমতির জন্য প্রয়োজনীয় আদেশের কপি পাঠিয়েছে।
বুধবার বিকেলে দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ (খানসামা)-এ এই মামলা দায়ের করেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তারিক আব্দুল্লাহ।
আদালতের বিচারক মো: ইসমাইল হোসেন খানসামা থানার ওসি পাবলিক সার্ভেন্ট হওয়ায় তার বিরুদ্ধে মামলা আমলে নিতে সরকারের নিকট পূর্ব অনুমতির জন্য প্রয়োজনীয় আদেশের কপি পাঠিয়েছেন। একই সঙ্গে ওসিসহ ১০ জন আসামির বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
এমএনজে





