গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবাসহ নাজলী বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) সদস্যরা।
রোববার দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। নাজলী বেগম ফুলবাড়ী গ্রামের শাহীন শেখের স্ত্রী।
গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি টাইমনিউজবিডিকে বলেন, গোপন খবর পেয়ে দুপুরে শাহীনের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় তার ঘর থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী নাজলী বেগমকে আটক করা হয়।
এমকে





