মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে চলমান সর্বাত্মক লকডাউন আজ (২৩ মে) রোববার মধ্যরাত থেকে আরও ৭ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

আজ (২৩ মে) রোববার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখা থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল (২৪ মে) সোমবার থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো: রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, “করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।”

এমবি