নেত্রকোনার মদনে বিদ্যুৎস্পর্শে অন্তর (১৪) নামের এক অটোবাইক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের রাজদেওতলা গ্রামে এই ঘটনা ঘটে।
অন্তর ওই গ্রামের মিজান মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, অন্তরের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।





