নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হাবিবপুর গ্রামে এ কূপ চালু করা হয়। আগামী ৪৮ ঘণ্টা পরীক্ষামূলক এ কূপ থেকে গ্যাস উত্তোলন করা হবে।
বাপেক্স কর্তৃপক্ষ জানায়, আগামী মে মাস থেকে এ কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক (এফআইসি) মোহাম্মদ শাহজাহান জানান, এ কূপে কত মিলিয়ন ঘনফুট গ্যাস মওজুদ রয়েছে, তা ৪৮ ঘণ্টা পর নিরূপণ করা যাবে।
এ কূপ চালু করার সময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম, মহা-ব্যবস্থাপক (উৎপাদন) শহিদুজ্জমান খান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, চেয়ারম্যান নুর নবী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
জারিফ





