নাটোরের লালপুরে বাবা ঘুঘুর আলীকে হত্যার দায়ে ছেলে মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক মোহম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত মুনছুর আলী আদালতে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৩ মার্চ লালপুর উপজেলার শোব ঠাকুরপাড়া এলাকার পিতা ঘুঘুর আলীর সাথে বেগুন বিক্রির টাকা নিয়ে ছেলে মুনসুর আলীর সাথে বিরোধ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাবল দিয়ে পিতা ঘুঘুর আলীকে হত্যা করে ছেলে মুনসুর আলী।
পরে ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদি হয়ে একমাত্র আসামী মুনসুর আলীর নামে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বৃহস্পতিবার সকালে ছেলে মুনসুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
এএস





