কক্সবাজারে ২২ হাজার ঘন ফুট কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জাল জব্দ করা করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ আলীর নেতৃত্বে দুপুর বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলাতলী ও রেজু নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ, কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মইনুদ্দিন আহমদ, কক্সবাজার স্টেশন কমান্ডার এসএম আকতারের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা এ অভিযানে অংশ নেন।
অভিযানে উদ্ধার হওয়া প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ২২ হাজার ঘন ফুট কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
জেআই





