মাদ্রাসার এক ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে কুপিয়ে জখম করেছে বখাটে জাহিদুল ইসলাম। সোমবার কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় এ ঘটনা ঘটে।
গুরতর আহত নাহিদাকে প্রথমে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসাপাতালে প্রেরণ করা হয়।
জানাযায়, মহেশখালীর কালারমারছড়া আর্দশ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ও ফকিরজুম পাড়ার মোহাম্মদ হোছাইন-এর মেয়ে নাহিদা আক্তার (১৬) প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হোয়ানক পুর্ব হরিয়ারছড়া এলাকার মাওলানা লোকমান হাকিমের ছেলে জাহেদুল ইসলাম নাহিদার বাড়িতে হামলা চালিয়ে নাহিদার শরীরের বিভিন্ন অংশ চাপাতি দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। শরীরের বিভিন্ন অংশ ১০ থেকে ১২টি কিরিচের কোপে শরীর ক্ষতবিক্ষত করে দেয়।
এই ঘটনায় নাহিদার বাবা বাদী হয়ে বখাটে জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করে। নাহিদার মুখে, মাথায়, বুকে, পেটে ও হাতে চাপাতির আঘাত রয়েছে। নাহিদা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বখাটে জাহেদুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানিয়েছে এলাকাবাসী। 
 
মাসুম/নাজিব