মাগুরার শহরতলীর পারনান্দুয়ালীর আলোচিত টুলু হত্যা মামলার ৩২ বছরের সাজা প্রাপ্ত আসামী ও যুুবলীগ নেতা সুমন মোল্ল্যা (৪৮) ওরফে সুকমানকে শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার থেকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, ২ হাজার সালে মাগুরার পারনান্দুয়ালীর আলোচিত টুলু হত্যা কান্ডে জড়িত ৩২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী সুমন মোল্লা(৪৮) ওরফে সুকমান, পিতা-আশরাফ মোল্লা, সাং কচুয়া, উপজেলা- শ্রীপুর, জেলাঃ মাগুরা। সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলো। 

গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে শ্রীপুর থানার চৌকস পুলিশ টিমের এ এস আই মুজাহিদ, এ এস আই আনারুল ইসলাম,এ এস আই মনিরুল ইসলামের সহযোগিতায় অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা ৭ঘটিকায় সাচিলাপুর বাজার থেকে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরো জানান ২৯ আগষ্ট সকাল ১০টার দিকে ডবল পাহারা দিয়ে সুমনকে মাগুরা কোর্টে প্রেরণ করা হয়েছে।

সাইফুল্লাহ /এএস