জীবনের শেষ প্রান্তে এসে বিষন্নতায় ভুগছে ৭৫ বছর বয়সী বাজুন হেমরম। তার একটাই প্রশ্ন আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবেন।
সাঁওতাল সম্প্রদায়ের ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠির সদস্য বাজুন হেমরম ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তর বোচা পুকুর গ্রামে বাসিন্দা।
স্থানীয় স্কুল শিক্ষক আলতাফুর রহমান জানান, বাজুন হের্মরম বয়সের ভারে নুজ্য হয়ে পড়েছে। তার স্ত্রী-১মেয়ে ছাড়া আর কেউ নেই। মুক্তি যুদ্ধে এই পরিবারটির অবদান রয়েছে। বাজুনের শ্বশুর বুধু মার্ডিও মুক্তি যোদ্ধা ছিলেন।
বাজুনের স্ত্রী শিরিজল মার্ডি অভিযোগ করে বলেন, তাদের পাশে কেউ দাঁড়ায় না। তার স্বামী এক বছর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকেই সংসারের হাল ধরতে হয়েছে। তারও একই প্রশ্ন তার স্বামীর কত বয়স হলে সে বয়স্ক ভাতা পাবে।
পারভেজ/জারিফ





