সদর উপজেলার ভোমরা স্থলবন্দর থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত ১টার দিকে তাদের আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বরগুনা জেলার লতাবাড়িয়ার সাহেব আলীর ছেলে বাদশা মৃধা ও একই জেলার বেতগীর সুলতান আকন্দের ছেলে রাজু হোসেন ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, সীমান্ত এলাকা থেকে একটি ফেনসিডিলের চালান ঢাকায় যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের আলীপুরে চাল বহনকারী একটি কাভার্ডভ্যানে (চট্ট-মেট্রো-ট-১১-৪৪৭২) তল্লাশি করা হয়। পরে চালের মধ্য থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





