রাজধানীর হাজারীবাগের বেড়িবাধ সংলগ্ন এলাকায় একটি তুলারগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উপস্থিত রয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।