নাটোরের বড়াইগ্রামে চাইনিজ কুড়ালসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া-ওয়ালিয়া সড়কের চন্ডিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, লালপুর উপজেলার মোহম্মদ মিঠু (১৮) ও নুর ইসলাম (২০)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া বাজার থেকে ডাকাত দলের ৪ সদস্য যাত্রীবেশে একটি সিএনজি ভাড়া করে। পথে বনপাড়া-ওয়ালিয়া সড়কের চন্ডিপুর এলাকায় তাদের কথাবার্তায় সিএনজি চালকের সন্দেহ হলে সড়কের পাশে একটি দোকানের সামনে সিএনজি থামায়। এসময় পেছন থেকে ওই সড়কের টহল পুলিশকে দেখতে পেয়ে ডাকাত দলের ২ সদস্য দৌঁড়ে পালিয়ে যায়।
বিষয়টি পুলিশের সন্দেহ হলে যাত্রীবেশে থাকা অপর দু’জনকে আটক করে তল্লাশি চালায়। এসময় পুলিশ তাদের কাছ থেকে দড়ি, পানির পাইপ ও চাইনিজ কুড়াল উদ্ধার করে। আটকরা ওই সড়কে চলাচলকারী সিএনজি ছিনতাই চক্রের সদস্য বলেও জানান তিনি।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





