পঞ্চগড় শহরের রাজনগর নতুনবস্তি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নতুনবস্তি এলাকার মিন্টু দাসের ছেলে সন্দিব দাস (২৮) ও সুশীল দাসের ছেলে শানু দাস (২৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নতুনবস্তি এলাকায় সন্দিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই দুইজনকে আটক করে থানায় নেয়া হয়।

আটককৃতদের বিরুদ্ধে পঞ্চগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আাটককৃতদের জেল হাজতে পাঠানো হবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মাসুদ রানা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ