বগুড়ার ঠনঠনিয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ডে বাবলু পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৩৮২৮) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে ছেড়ে এসে বগুড়ায় যাত্রী নামিয়ে দেয়ার পরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ডিউটি অফিসার পিএসআই দিলালুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এআর





