বেতন ও চাকরি কমিশনের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের চুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ফরাসউদ্দিনকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় বেতন ও চাকরি কমিশনের সভাপতি (পূর্ণকালীন) হিসেবে ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





