দু'টি হাতবোমাসহ আব্দুল ওয়াজেদ (৩৫) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে ‌পাবনা সদর উপজেলার নলদা বাজার থেকে তাকে আটক করা হয়।ওয়াজেদ উপজেলার কোলাদী গ্রামের আবু তাহেরের ছেলে।

পাবনা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত চক্রবর্তী জানান, নাশকতার উদ্দেশ্যে হাতবোমাসহ এক দুর্বৃত্ত নলদা বাজারে অবস্থান করছে, এ সংবাদ পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। বাজার থেকে ওয়াজেদকে দুটি শক্তিশালী হাতবোমাসহ আটক করা হয়।

ওয়াজেদকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান এসআই জয়ন্ত।

এআর