ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ আহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশ রোডে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া (৩৫) ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নবীনগর থানার ওসি ইমতিয়াজ বলেন, একদল সশস্ত্র ডাকাত বিটঘর ইউনিয়নের মহেশ রোডে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছালে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য কাজল মিয়া নিহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি রামদা উদ্ধার করেছে বলে জানান তিনি।

এসএ