লালমনিরহাটের হাতীবান্ধার পারুলিয়া তফসীলি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। ৮৬ লক্ষ ৭৭ হাজার ৭ শত ৮৫ টাকা ব্যায়ে এ বন্যা আশ্রায় কেন্দ্রটি নির্মাণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
শনিবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এ ভবনের উদ্ধোধন করেন। এ সময় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু ও কৃষকলীগের সভাপতি আলা উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। এ আশ্রয় কেন্দ্রে সারা বছর পাঠ দানের পাশাপাশি বন্যার সময় ৫ শতাধিক পরিবার আশ্রয় নিতে পারবে।
সরকার/জেড





