করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪ জনে।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।
শুক্রবার (০৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মহামারিকালে একদিনে এতো মৃত্যু প্রথম দেখল বাংলাদেশ। এর আগে গত ০৭ জুলাই একদিনে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৬০ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৯ হাজার ২০৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৫৮৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৪৯ হাজার ২০৩টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ৬৫টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ জন আর নারী ৯৩ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১১ হাজার ২৫৪ জন। আর নারী মারা গেলেন ৪ হাজার ৭৫০ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ রয়েছেন ৯০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭ জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ২ জন।
মারা যাওয়া ২১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগের ২৬ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, খুলনা বিভাগের ৭৯ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ১২ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ৮ জন।
এমবি





