ব্রাহ্মণবাড়িয়ার ঢাকাগামী জয়ন্তিকা এঙপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাগাচং রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট থেকে জয়ন্তিকা এঙপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে এলে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে।
জেএ





