দিনাজপুরের হিলিতে জেহাদী বইসহ পৌর জামায়াতের সেক্রেটারিসুমন খন্দকারকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টায় হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ এলাকায় একটি ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়।
থানার অফিসার ইন চার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, তার কাছ থেকে জেহাদী বই, শিবিরের রশিদবই, আন্দোলনমুখি নানা ধরণের বই উদ্ধার করা হয়েছে। সে হাকিমপুর পৌর জামায়াতের সেক্রেটারি। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সুমন হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত. ডা: কাদের খন্দকারের ছেলে।
কেএইচ





