রংপুরের চিহ্নিত ‘শীর্ষ সন্ত্রাসী’ জয়নাল মির্জাকে (৩৫) কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

জানা গেছে, রংপুর সরকারি কলেজের পেছনে বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকের সময় উপ-পরিদর্শক (এসআই) হোসেন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, শীর্ষ সন্ত্রাসী জয়নাল মির্জা রংপুর নগরীর রাধাবল্লভ মহল্লার রোস্তম আলীর ছেলে।

সে যুবদল নেতা রেজাউল করিম মিলন, ডিশ ব্যবসায়ী বুলেট হোসেন, রতন হত্যা ও ছিনতাই, চাঁদাবাজি মামলাসহ ২২টি মামলার এজাহার ভুক্ত আসামী।

রংপুর কোতয়ালী থানা পুলিশ গত বছর চিকলী বিল এলাকা থেকে গ্রেফতার করতে গেলে সে পুলিশের ওপর হামলা চালায়।

পরে গুলিবিদ্ধ হয়ে জয়নাল দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকলে সম্প্রতি জামিনে বেরিয়ে সে পুনরায় ছিনতাই ও ডাকাতি শুরু করে।

এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সারশী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসএইচ