রাজধানীর খিলক্ষেত থেকে সোমবার সকালে ২১ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- রতন মিয়া ও হাসিবুর রহমান ভূঁইয়া।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. মাকসুদুল আলম জানান, র্যাব- ১ অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দু’জনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেএইচ





