চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির আক্রমনে মো. হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত ও অপর দুইজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাজালিয়ায় এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন-আহত হয় আবুল কালাম (৩২) ও মনজুর (১৮)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হারুন জানান, বিগত এক সপ্তাহ ধরে বন্যাহাতির পাল বাজালিয়ার সংরক্ষিত বনাঞ্চলের পাশের গ্রামে চলে আসে। বন বিভাগের পক্ষ থেকে হাতি গুলো তাড়ানোর কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এসব বন্য হাতির ভয়ে অনেকটা গ্রাম ছাড়া স্থানীয় বাসিন্দারা। সকালে গ্রামবাসি জোট বেঁধে বন্যাহাতি গুলো তাড়াতে গেলে উল্টো হাতির দল গ্রামবাসীর উপর চড়াও হয়। এতে মো. হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হন।

মাসুম/জারিফ