রাজধানীর মিরপুরে শফিউল আলম প্রধান সোহেল নামে এক ব্যবসায়ী নিঁখোজ হয়েছেন। গত রোববার রাতে তাকে বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।

তারপর থেকে শফিউরের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে মা-মেয়েসহ তিন জনকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যায়। এরা হলেন- নাইমা আবেদীন তার মা শাহানা বেগম ও বাবা নূরুল আবেদীন।

পরিবারের অভিযোগ, আটকের পর বিভিন্ন থানায় খোঁজ করে তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

তাদেরকে আদালতেও হাজির না করায় উদ্বিগ্ন পরিবার।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কন্ট্রোল রুমের ডিউটিরত অফিসার আতিকুর রহমান বলেন- লালমাটিয়া থেকে কাউকে আটক করা হলেও আমাদের জানানো হয়নি। আর মিরপুরে আটকের বিষয়ে কিছু বলা সম্ভব না।

জেআই