কক্সবাজারের চকরিয়ায় ৫০ লিটার চোলাই মদসহ মিজানুর রহমান(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নেরসাতঘরপাড়া এলাকা থেকে মদসহ তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান উপজেলার ডুলহাজারা ইউনিয়নের সাতঘরপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মান্নানের ছেলে।
এবিষয়ে ডুলহাজরা ইউনিয়ন পরিষদ সদস্য শওকত আলী জানান, শুক্রবার রাতেফাসিয়াখালী ইউনিয়নের হারগাছা এলাকা থেকে কক্সবাজার শহরে এসব মদ পাচার করাহচ্ছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে (মিজানুর) আটক করে চকরিয়া থানায়সোপর্দ করা হয়।
চকরিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেএইচ





