র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অস্ত্রসহ মেহেদী হাসান সোহান ও আমির হোসেন নামে দু’জনকে আটক করেছে।
মঙ্গলবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পুরন্দরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি এয়ারগান, এক হাজার রাউন্ড এয়ারগানের গুলি, ২৭২ গ্রাম হেরোইন, ৯৫ পিস ইয়াবা, ৩শ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল সেট, ৯টি সিম, নগদ ২১ হাজার ৩৯০ টাকা, একশ কানাডিয়ান ডলার, ১ হাজার ২শ ভারতীয় রুপি, একটি ভারতীয় নকল পরিচয় পত্র ও ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





