হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৯টি সোনার বারসহ ৭জনকে আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
আটকরা হলেন- জসিমউদ্দিন, আমির হোসেন, রাশেদ চৌধুরী, মো. নাজিম, সালাউদ্দিন, লোকমান ভূঁইয়া এবং আনোয়ার হোসেন।
রোববার দুপুর ২টার দিকে বিমানবন্দরের ডোমেস্টিক এলাকা থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়।
কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের পায়ে তল্লাশি করে ১৪ কেজি ওজনের ১১৯টি সোনার বার উদ্ধার করা হয়।
বাংলাদেশ এয়ারলাইন্সের (বিডি০৫২) একটি ফ্লাইটে তারা সিলেট থেকে ঢাকায় আসেন।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





