করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসবে আন্তঃমন্ত্রণালয়।

আোাজমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ ছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

এবিএস