বঙ্গোপসাগরে ইলিশ ধরার সময় জাহাজের ধাক্কায় একটি মাছ ধরা ট্রলার ডুবে ১১ জেলের মধ্যে দুই জেলের মৃত্যু হয়েছে। এসময় আরও এক জেলে নিখোঁজ রয়েছেন। বাকি ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকার অবস্থায় মনপুরা উপজেলার গিয়াস উদ্দিন মাঝির ট্রলারের সঙ্গে জাহাজের সংঘর্ষে ঘটনা ঘটে।
মৃত দুই জেলে হলেন- মো: রুবেল (২৭) ও মো: মাফুর (২৮)। নিখোঁজ রয়েছেন মো: মিজানুর রহমান (৩৬)। তাদের বাড়ি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা জানান, বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিহত জেলে পরিবারদের উপজেলা প্রসাশনের পক্ষে আর্থিক সহযোগিতা করা হবে। এছাড়াও নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এমবি





