কাভার্ডভ্যান চাপায় রেনু আক্তার (৩০) নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে গাজীপুর শ্রীপুরের শ্রীপুর এমসিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পরবিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং গাড়ি ভাঙুর করে। নিহত রেনু আক্তারের স্বামীর নাম আলাউদ্দিন। বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বিলবাগমার গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উক্ত এলাকার প্যারাডাইস স্পিনিং মিলসের শ্রমিক রেনু আক্তার সকালে এমসিবাজার এলাকা দিয়ে রাস্তা পার হওয়ায় সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা এমসিবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
পরে অতিরিক্তি পুলিশ গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে সকাল আটটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)হেলাল উদ্দিন বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এরপরও বাড়তি সতর্কতা হিসেবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এআর





