গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক মহিলা নিহত হয়েছেন।

শুক্রবার (২ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে তুলি বেগম (৪০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।

নিহত তুলি বেগম গোবিন্দগঞ্জে পল্লী বিদ্যুতে কর্মরত হামিদুল ইসলামের স্ত্রী। তাৎক্ষণিক তার পূর্ণ পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার রাত সোয়া নয়টার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক সড়কের কামারপাড়া নামক স্থানে ট্রাক চাপায় সে নিহত হয়।

জানা গেছে, তুলি বেগম ভ্যান থেকে পড়ে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মেহেদি হাসান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

রুবেল/এমআর