রাজধানীর পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের ৬ তলা একটি বাড়ীর ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে স্থানীয় লোকজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর হাত-পা বাঁধা ও মুখে কাপড় পেচানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
তিনি আরো বলেন, বাড়িটি পঞ্চমতলা পর্যন্ত সম্পূর্ণ করা। উপরের আরো এক তলার নির্মাণকাজ চলছে। মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ তদন্ত করছে কি কারনে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
এমআর





