আজ শনিবার বগুড়া পৌরসভার অন্তর্গত জলেশ্বরীতলার জেল কারাগারের মোড়ে স্বনামধন্য প্রতিষ্ঠান গাজী ভবনের নিচতলায় “এ্যাপোলো পাওয়ার লিমিটেড’’জেনারেটর, পাওয়ার স্টেশন, সুইস-সকেট, সার্কিট ব্রাকার প্রতিষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “এ্যাপোলো পাওয়ার লিমিটেড’’এর পরিচালক এবং সিইও ইঞ্জিনিয়ার মাহবুব সাদি প্রিন্স।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন, ডা: গাজি শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, মো: এজেন্সি বাবু তালুকদার। গাজি রিয়েল স্টেট এর পরিচালক, নাসরিন সুলতানা। জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ, রুপকথা হাউজিং এর পরিচালক মো: আলতাফ হোসেন, বগুড়া জেলা ইলেকট্রেশিয়ান সঞ্চয় সমিতির সভাপতি মো: রবিউল ইসলাম, আলহাজ্ব আবুল বরকত, কাজী আবুল বাসার মো: আইয়ুব, মো: জাহেদ হোসেন, মো: শাকিল, মো: মিজান, মো: রউফ, মো: আরেফীন, মো: নুরুন্নবী প্রমুখ।
শুভ উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন বগুড় জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি ও বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের খতিব, আলহাজ্ব আব্দুল কাদের।
এম আই মিরাজ/এসএম





